• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

কক্সবাজার পৌর নির্বাচন : কলম প্রতীকে মানুষের দ্বারে ছুটছেন রোমেনা আফাজ

নিজস্ব প্রতিবেদক: / ২১৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩

কক্সবাজার পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে লড়ছেন ছয়জন। এই আসনে অন্য আসন থেকে সবচেয়ে বেশি নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন। সংরক্ষিত ৩ আসনের ৭. ৮ ও ৯ নং ওয়ার্ডে ভোটের লড়াইয়ে কাউন্সিলর প্রার্থীরা পরস্পরের শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে আবির্ভূত হয়েছেন। ইতিমধ্যে নিজেরা নিজেদের অবস্থান জানান দেন। আগামী সোমবার (১২ জুন) ৭. ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে কে হচ্ছেন নারী কাউন্সিলর সেই অপেক্ষায় আছে ওই ওয়ার্ডের বাসিন্দরা। এর আগে শনিবার (১০ জুন) রাত ১২ টার আগেই শেষ হচ্ছে সকল নির্বাচনী প্রচার-প্রচারণা।

এদিকে ১২ জুন বিজয়ের মালা গলায় তোলার আশা প্রকাশ করছে রোমেনা আফাজ। তিনি কলম মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন কক্সবাজার পৌরসভার ৭. ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন থেকে। ইতিমধ্যে তিনি- নির্বাচনীয় এলাকা গোলদিঘীর পাড়, মোহাজের পাড়া, ঘোনার পাড়া, বাদশা ঘোনা, উকিল পাড়া, মৌলভী পাড়া, মহেশখাইল্যা পাড়া, খাজা মঞ্জিল, বৈদ্যঘোনা, জাদিরাম পাহাড়, শংকর মঠ এলাকা, হিন্দু পাড়া, রাখাইন পাড়া, জলদাশ পাড়া, পাহাড়তলী, ইসলামপুর, দক্ষিণ রুমালিয়ারছড়া, বাঁচামিয়ার ঘোনা, টেকনাফের পাহাড়, পিটিস্কুল ও রহমানিয়া মাদ্রাসা এলাকাসহ পুরো তিনটি ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে ব্যাপক প্রচারণা চালান। প্রতিটি ঘরে ঘরে তার কর্মী-সমর্থরা রোমেনা আফাজের সালাম ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

বিজয়েল লক্ষ্যে চলে তার জমজমাট নির্বাচনী প্রচার। দিন-রাতের বালাই নেই। বাসা-বাড়ি, দোকানপাট, মার্কেট, কাঁচাবাজার- সব চষে বেড়াচ্ছেন মহিলা কাউন্সিলর প্রার্থীরা রোমেনা। প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে তার পোস্টারে ঠাসা। পাড়া-মহল্লায় তার সমর্থকের ভিড়। সারাদিনই মাইকে বাজছে রোমেনার শুভেচ্ছা বার্তাও। সব মিলিয়ে উৎসবের আমেজ। নির্বাচনে বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রতিনিয়ত। বিতরণ করছেন লিফলেট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

কক্সবাজার পৌর নির্বাচনে ৭. ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী রোমেনা আফাজ বলেন, সুখে-দুঃখে মানুষের পাশে আছি, পাশে থাকব। মানুষকে সঙ্গে নিয়েই পথ চলতে চাই। একই সাথে দরিদ্র ও অবহেলিত নারীদের পাশে আমি থাকব।

নির্বাচন ভাবনা সম্পর্কে তিনি বলেন, আগামী ১২ জুন নির্বাচনে জনগণের রায় নিয়ে নির্বাচিত হলে এই ওয়ার্ডকে আমি মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ওয়ার্ডকে সুন্দর করব। একই সাথে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করে শিক্ষিত সমাজ গড়ব। ওয়ার্ডের মানুষকেই আমি পরিবার মনে করি। তারা যদি আমাকে যোগ্য মনে করে তবে অবশ্যই নির্বাচিত হয়ে তাদের পাশে থাকব। আমার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি এক এক করে বাস্তবায়ন করব।

 

এদিকে নির্বাচন অফিসে দেওয়া হলফনামা ঘেঁটে দেখা গেছে:

সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডেও লড়ছেন ছয়জন। তাঁদের মধ্যে জাহেদা আক্তার পেশায় গৃহিণী। তিনি জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক। বাড়িভাড়া থেকে তাঁর বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকা। কাউন্সিলর হিসেবে পৌরসভা থেকে সম্মানী ভাতা পান ১ লাখ ২০ হাজার টাকা। নগদ টাকার পরিমাণ ৭ লাখ ৬০ হাজার। ব্যাংকে জমা আছে ১ লাখ ৯৯ হাজার ৫৫৯ টাকা। স্বর্ণালংকার আছে ৫ ভরি। অকৃষি জমির পরিমাণ ৭ শতক। এ ছাড়া রয়েছে একটি পাকা দালান।

অষ্টম শ্রেণি পাস সুমা দাশের পেশা গৃহিণী। তাঁর নগদ আছে ১ লাখ ১৯ হাজার ৫০ টাকা। ব্যাংকে জমা আছে ১০ হাজার ৯৫০ টাকা। স্বশিক্ষিত মমতাজ বেগমের পেশা ব্যবসা। তাঁর আয় ৩ লাখ ৮০ হাজার টাকা। নগদ টাকা আছে ৫ লাখ। স্বর্ণালংকার আছে ৫ ভরি। স্বশিক্ষিত রোমেনা আফাজের পেশা ব্যবসা। আয় ৪ লাখ ১০ হাজার টাকা। নগদ টাকা আছে ২ লাখ। স্বর্ণালংকার ২৫ ভরি। ব্যবসার মূলধন ১৭ লাখ ১০ হাজার টাকা।

স্বশিক্ষিত ছালেহা আকতারের পেশা গৃহিণী। বাড়িভাড়া পান ৪ লাখ ১০ হাজার টাকা। নগদ টাকার পরিমাণ ১৫ লাখ। ব্যাংকে জমা ২৩ হাজার ৫ টাকা। স্বর্ণালংকার আছে ১০ ভরি। রয়েছে তিনতলা একটি দালান। তবে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড কক্সবাজার ব্যাংকে তাঁর ঋণ আছে ২০ লাখ টাকার। স্বশিক্ষিত শাহীনা আকতার শাহীনের পেশাও গৃহিণী। আয় ২ লাখ ৮০ হাজার টাকা। নগদ টাকার পরিমাণ ৫০ হাজার। ব্যাংকে জমা ৭ লাখ টাকা। এ ছাড়া ২০ ভরি স্বর্ণালংকার ও একটি বাড়ি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন