• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২৩৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

কক্সবাজার জেলা কারাগারের মাদক মামলার এক আসামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়া আসামির নাম মোহাম্মদ রফিক। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ার বাসিন্দা ছিলেন।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ থানায় মাদক মামলার আসামি রফিক গ্রেপ্তার হয়ে এক বছর ধরে জেলা কারাগারে ছিলেন। আজ সকাল পৌনে ৯টার দিকে কারাগারে বুকে ব্যাথা অনুভব করেন তিনি। পরে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। রফিকের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

মোহাম্মদ রফিকের ভাইপো আব্দুর শুক্কুর বলেন, তার চাচা গত আড়াই বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হন। পরে তিনি জামিন পান। প্রায় এক বছর ধরে তিনি কারাগারে ছিলেন। সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

হাজতির মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার মো. শাহ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন