• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে অপহরণ চক্রের মূলহোতা র‍্যাবের জালে : অস্ত্র উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৬৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩

কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে অপহরণ চক্রের মূলহোতা হাফিজুর রহমান ওরফে ছলে উদ্দিনকে আটক করেছে র‍্যাব। এসময় তার ৫ সহযোগীকেও আটক করা হয়। সাথে একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরী ১০ টি বন্দুক, গোলাবারুদ, দা ও ছুরিসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

শনিবার র‍্যাব-১৫ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছলে ডাকাতের উদ্বৃতি দিয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান,সাম্প্রতিককালে টেকনাফ ও উখিয়ায় যেসব অপহরণ সংগঠিত হয়েছে সবগুলোর নেতৃত্বে দিয়েছে। তার নেতৃত্বে পাহাড়ে বিশাল একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। যারা ইতোপূর্বে অর্ধশতাধিক অপহরণের ঘটনা ঘটিয়েছে। তাছাড়া ছলে ডাকাত আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য এবং রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার সাথে সম্পৃক্ত বলে দাবী করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন