• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কক্সবাজার পৌর ৯নং ওয়ার্ড : মনোনয়ন নিলেন বর্তমান কাউন্সিলর হেলাল উদ্দিন কবির

নিজস্ব প্রতিবেদক: / ৬৫৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচন-২০২৩ ইং এর মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কক্সবাজার পৌরসভা বতর্মান প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।

বৃহস্পতিবার (৪ মে) কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ে থেকে কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেন তিনি। টানা দুইবারের জনপ্রিয় কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ৯নং ওয়ার্ডবাসীর কাছ থেকে দোয়া ও সমর্থন নিয়ে পুনরায় নির্বাচিত হওয়ার আশা প্রকাশ করেন।

জনগণের ভালোবাসায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহকালে স্থানীয় সমাজ নেতা, গণ্যমান্য ব্যক্তি, ওয়ার্ড আ.লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ওয়ার্ডের সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন