• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

ইয়াবা পাচারের দায়ে কক্সবাজারে ৪ জনের ১০ বছর করে কারাদন্ড

নিজস্ব প্রতিদেক / ১৮২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে ৩ লাখ ইয়াবা পাচারের দায়ে ৪ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাভোগ করতে হবে। সোমবার (১৩ মার্চ) বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার নতুন পল্লানপাড়ার মীর আহমদ, একই উপজেলার শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার হাবিব উল্লাহ, শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার শরীফ হোসেন এবং ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের মো. রফিক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি টেকনাফের দমদমিয়ায় নাফ নদের মোহনা থেকে আসামিদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছে ৩ লাখ ইয়াবা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ২০১৭ সালের ২৩ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালীন উচ্চ আদালত থেকে দুই আসামি জামিন নেন।
আইনজীবী ফরিদুল আলম বলেন, ‘রায় ঘোষণার সময় মীর আহমদ ও শরীফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। জামিন নেওয়ার পর থেকে হাবিব উল্লাহ ও মো. রফিক পলাতক রয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন