• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

জেলা ও দায়রা জজ : মাদক মামলা নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল হবে কক্সবাজার

নিজস্ব প্রতিদেক / ৭৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার বিচার বিভাগে বিচারাধীন মাদক মামলাগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তি করার জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ মর্যাদার একজন বিচারক নিয়োগ দিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করার জন্য সরকারের নীতিনির্ধারণী মহলে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এ প্রস্তাব সরকারের ঊর্ধ্বতন মহলে চূড়ান্ত প্রক্রিয়াধীন রয়েছে। এ বছরের মধ্যে এই প্রস্তাব অনুমোদন হলে কক্সবাজার বিচার বিভাগে মাদক মামলা নিষ্পত্তিতে পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হবে।

শনিবার (১১ মার্চ) কক্সবাজার বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এসব কথা বলেন।

জেলা জজ আদালতের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ ইসমাইল আরো বলেন, একটি পৃথক ট্রাইব্যুনালের মাধ্যমে শুধুমাত্র মাদক মামলাগুলো নিষ্পত্তি হলে মাদক কারবারীরা সহজে আইনের আওতায় আসবে এবং আইনি প্রক্রিয়ায় কিছুটা হলেও মাদক পাচার রোধ করা যাবে।

কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফের যৌথ সঞ্চালনায় সম্মেলনে জেলা জজ আরও বলেন, কক্সবাজার বিচার বিভাগের জন্য আরো অতিরিক্ত ৪ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এর পদ সৃষ্ট করে; সেগুলো কার্যকর করার জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। তারমধ্যে ১ জন যুগ্ম জেলা ও দায়রা জজ চকরিয়া চৌকি আদালতের জন্য প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবও সরকারের নীতিনির্ধারণী মহলে ইতিবাচকভাবে প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রস্তাব অনুমোদন হলে কক্সবাজারে আগের ২ জন যুগ্ম জেলা ও দায়রা জজসহ মোট ৬ জন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত কাজ করবেন। তখন প্রায় ৯০ হাজার মামলার ভারে জর্জরিত কক্সবাজার বিচার বিভাগের বিচারাধীন মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন