• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারে ১০ দিনেও হদিস মেলেনি প্রবাসীর স্ত্রীসহ দুই সন্তানের

নিজস্ব প্রতিদেক / ১০৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালিতে প্রবাসীর স্ত্রীসহ দুই সন্তানের হদিস পাওয়া যাচ্ছে না ১০ দিন ধরে। গত ২২ জানুয়ারি সকাল ১১ টায় প্রবাসীর স্ত্রী তার দুই সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে অদ্যাবধি ফিরে না আসায় উৎকন্ঠায় রয়েছে পুরো পরিবার। বিভিন্ন জায়গায় খোঁজ খবরের পর তাদেরকে না পেয়ে কক্সবাজার মডেল থানায় একটি নিখোঁজ ডাইরি করেছে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে। যার ডায়েরি নম্বর ১৬৬৪। তারিখ ২৫-১-২৩ ইং।

ডায়েরি দাতা পিএমখালী মহসিনিয়া পাড়ার সুলতান আহমদের পুত্র প্রবাসী ছৈয়দ করিমের ভাই আক্তার কামাল জানান- তার ভাইয়ের স্ত্রী সমিরা আক্তার ও ভাইয়ের দুই সন্তান সাদ আফ্রিদি (৯) ও সাদিয়া আক্তার (৬) মায়ের সাথে বের হয়ে গত ১০ দিনও বাসায় ফিরে আসেনি। তাদের বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছে এমনকি সমিরা আক্তার এর বাপের বাড়িতেও খোঁজ নিয়ে তাদের হদিস না পাওয়ায় পুরো পরিবার আতঙ্কে ভুগছে।

সৌদিয়া প্রবাসী ছৈয়দ করিমের বাবা সুলতান আহমদ জানান- গত ২২ জানুয়ারি থেকে আমার নাতি ও পুত্রবধূকে খুঁজে পাচ্ছি না। তারা মার্কেটে যাবে বলে বের হয়ে এখনো বাড়ি ফিরে আসেনি। তাদের খোঁজ দিতে শ্বশুর সুলতান আহমদ (০১৮১৭৫৭৪৩২৭) এবং প্রবাসী ছৈয়দ করিমের ভাইয়ের মোবাইল নং ০১৮৫৯ ৬৭৭৮৯৪ এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়ে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন