• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বিজয় দিবসের ফুল দিতে যাওয়ার সময় পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতির মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১৯০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মহান বিজয় দিবসে শহীদ বেদীতে ফুল দিতে যাওয়ার পথে স্ট্রোক করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহীদ উল্লাহর (৫০) মৃত্যু হয়েছে। তিনি টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ফুল দিতে যাচ্ছিলেন সভাপতি শহীদ উল্লাহসহ নেতা-কর্মীরা। এসময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির মৃত্যুতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব জাফর আলম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন