• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আ’লীগের কোষাধ্যক্ষ আশিকুর, উপদেষ্টা পরিষদে মতিউর

নিজস্ব প্রতিদেক / ৪৭৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে ফের মনোনীত হয়েছেন এইচ এন আশিকুর রহমান এমপি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এ পদে মনোনয়ন পেয়েছেন তিনি। একই সঙ্গে সাবেক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এইচ এন আশিকুর রহমানকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দিয়েছেন। আর দলীয় গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক উপদেষ্টা পরিষদের শূন্য পদে অধ্যক্ষ মতিউর রহমানকে মনোনয়ন দিয়েছেন শেখ হাসিনা।

এইচ এন আশিকুর রহমান দলের ১৮, ১৯ ও ২০তম জাতীয় সম্মেলনে পরপর তিনবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হন। অন্যদিকে অধ্যক্ষ মতিউর রহমান সাবেক ধর্মমন্ত্রী এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন