• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আ’লীগের উপদেষ্টা পরিষদে রহমত উল্লাহ, হাসনাত ও চুপ্পু

নিজস্ব প্রতিদেক / ৪৭২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এ কে এম রহমত উল্লাহ এমপি, হাজী আবুল হাসনাত এবং মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পদে মনোনয়ন দিয়েছেন তাদের। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রের ২৬ (ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা গত ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের পর উপদেষ্টা পরিষদের শূন্য পদে এই তিনজনকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে ঠাঁই পাওয়া এ কে এম রহমত উল্লাহ দলের ঢাকা মহানগর উত্তর এবং হাজী আবুল হাসনাত ঢাকা মহানগর দক্ষিণের সদ্যসাবেক সভাপতি। গত বছরের ৩০ নভেম্বর অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনে তাদের বাদ দিয়ে উভয় অংশে নতুন নেতৃত্ব আনা হয়।

অন্যদিকে, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার এবং সাবেক জেলা ও দায়রা জজ। ছাত্রজীবনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন মুক্তিযোদ্ধা এই নেতা।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলের ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদের ৪৪ জনের নাম ঘোষণা করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার অন্তর্ভূক্ত তিনজনকে নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন