• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

বঙ্গোসাগরে ট্রলার ডুবি: রোহিঙ্গাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিদেক / ২১০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিবেদক:
টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া রোহিঙ্গাসহ ৬ জনকে আটক দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি উদ্ধারকৃতদের আদালতের মাধ্যমে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুসনে মুবারক বাদি হয়ে টেকনাফ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামি হলেন, টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে মো. শহিদ উল্লাহ। তাকে নৌকডুবির ঘটনায় উদ্ধার করে আটক দেখানো হয়।

অন্য আটকৃতরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ ও মো. শরীফ, মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম (২৪) ও কোরবান আলী, ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ (২০), টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ (২৮)।

গত মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত একটি শিশু ও তিনজন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় দালালসহ ৪৫ জনকে উদ্ধার করে কোস্ট গার্ড। উদ্ধার হওয়াদের তথ্যমতে, এই ট্রলারে ৭০জন মত লোক ছিল বলে জানায়। সে হিসাবে এখনো ২৪ জন লোক নিখোঁজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন