• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় কক্সবাজারে ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিদেক / ৭৯৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
কক্সবাজারে ডাকাত দলের ৬ সদস্য আটক।

কক্সবাজার অফিস:
কক্সবাজারে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা ৬ টার দিকে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

র‌্যাব জানিয়েছে- গত ৭ জুন টেকনাফের বাহারছড়ার উত্তর শীলখালী এলাকার একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির ঘটনায় ডাকাত সদস্যরা কয়েক ভরি স্বর্ণালংকার, ৯০ হাজার টাকা ও কয়েকটি স্মার্টফোনসহ অন্যান্য বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। এছাড়া গত ১৮ জুন টেকনাফের শাপলাপুরে একদল সংঘবন্ধ ডাকাতচক্র রাস্তায় ব্যারিকেড দিয়ে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা ও স্বর্ণসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে। উক্ত দুই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা টেকনাফে ভীতির সৃষ্টি করে। এসব ঘটনায় অজ্ঞাতদের আসামী করে টেকনাফ থানায় মামলা হয়।

এরই প্রেক্ষিতে র‌্যাবের আভিযানিক দল একজন ডাকাতকে সনাক্ত করে অভিযান চালায়। ২০ জুন অভিযানে কক্সবাজারস্থ মুহুরীপাড়া কুদরতের বাগান থেকে মো. সাকিল (২০) নামে একজনকে আটক করে। সাকিল দক্ষিণ জানারঘোনা এলাকার নুরুল হক সিকদারের ছেলে। আটক ডাকাত উক্ত দুটি ডাকাতির ঘটনায় নিজের সংশ্লিষ্টতার বিষয় স্বীকার করে এবং অন্যান্য ডাকাত সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়।

উক্ত তথ্যের ভিত্তিতে ২১ জুন রাতে কক্সবাজার সদর ও টেকনাফে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। তারা হলেন- উখিয়া জালিয়াপালং এলাকার আব্দু রহিমের ছেলে মো. আমানউল্লাহ (২৪), কক্সবাজার সাহিত্যিকাপল্লী এলাকার সুলতানের ছেলে মো. আরাফাত (২৭), কলাতলী চন্দ্রিমার মাঠ এলাকার আবু মুসার ছেলে মো. সাকিব হাসান (২৪), সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুল মালেকের ছেলে মো. নুরুল আমীন (২৫) ও উখিয়া জালিয়াপালং এলাকার মো. জলিলেল ছেলে মো. আইয়েছ ওরফে আজিজ (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই উল্লেখিত দুই ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটক আসামীদের পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন