কক্সবাজার অফিস:
অবশেষে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার সেই আব্দুল মান্নœান ওরফে ইয়াবা মান্নানকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তার কাছ থেকে ২০৮ পিস এবং মাদক কারবারে ব্যবহৃত ১টি মোবাইল ও মাদক বিক্রির ১৫৮০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ৯ টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন- শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম আশুরঘোনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নবী হোসেনের বাড়ির সামনে থেকে আব্দুল মান্নান (৫৭) কে আটক করে। মান্নান দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ আশুরঘোনা এলাকার মৃত আশরাফুজ্জামানের ছেলে।
এসময় মান্নানের হেফাজত থেকে ২০৮(দুইশত আট ) পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ১টি মোবাইল এবং মাদক বিক্রির ১৫৮০ টাকা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গে- গত দুইদিন আগে ‘মান্নানের ইয়াবা কারবার : অতিষ্ট রুমালিয়ারছড়াবাসী’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয় ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকমে। সংবাদের দুই পর পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মান্নানকে আটক করে।
আরও পড়ুন: