• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

মান্নানের ইয়াবা কারবার : অতিষ্ট রুমালিয়ারছড়াবাসী

নিজস্ব প্রতিদেক / ৩২৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৯ মে, ২০২২
কক্সবাজার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আব্দুল মান্নান।

নিজস্ব প্রতিবেদক:
আব্দুল মান্নান। বয়স আনুমানিক ৪৫ এর কাছাকাছি। কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ারছড়ার বাঁচা মিয়ার ঘোনাস্থ আশুর ঘোনা এলাকার মৃত আশরাফুউজ্জামানের ছেলে। জমিদার আশরাফুউজ্জামানের নামেই আশুর ঘোনা হিসেবে পরিচিত এলাকাটি। সেই জমিদার ঘরের ছেলে আব্দুল মান্নানের কাছে এলাকাবাসী এখন অতিষ্ট। এলাকার সচেতন মানুষ একজন মান্নানের কারণে বেকায়দায় পড়েছে দীর্ঘদিন ধরে। আশুর ঘোনায় একমাত্র ইয়াবা ব্যবসায়ী হিসেবে আব্দুল মান্নান বেশ পরিচিত হয়ে উঠেছে। তার খুচরা পর্যায়ে ব্যাপক বেড়েছে ইয়াবা বিক্রি। তার কাছ থেকে ইয়াবা কিনে সেবনের সংখ্যাও বেড়ে যাচ্ছে দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ বাঁচা মিয়ার ঘোনা এলাকায়।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে- আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে তাকে বারণ করলেও কাজে আসছে না। তার ইয়াবা বিক্রি এলাকায় প্রকাশ্যে। কেউ বাঁধা দিতে গেলে তার উপর হামলা চলে। তার ছেলে ইমরান একমাত্র ইয়াবা গুলো বহনকারী। নিজ এলাকা ছাড়াও বাঁচা মিয়ার ঘোনা, টেকনাইফ্যা পাহাড়, মাটিয়ার তলী ও পাহাড়তলীসহ বিভিন্ন এলাকায় মান্নানের ইয়াবার বিচরণ। ইয়াবার বিক্রির অবৈধ টাকায় কাউকে তোয়াক্কাও করে না এলাকায়। এক প্রকার বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা।

ওই এলাকার মসজিদ কমিটির এক সদস্য বলেন- আসলে দোষ আমাদের। আমরা এলাকার অনেকেই মান্নানকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছি। তার সাথে চলাফেরা ও চা নাস্তা করে যাচ্ছি নিয়মিত। যার কারণে সে এলাকার কাউকে তোয়াক্কা করছে না। কোন রকম ভয় ছাড়া ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। তার ইয়াবা কারবার সর্ম্পকে জানে না এমন কেউ নেই হয়ত এলাকায়। অনেকেই ভয়ে বলতে পারে না তার বিষয়ে। পুলিশকে অনেকবার বলা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

এই সদস্য বলেন- একবার মসজিদে কিছু অনুদান দেওয়ার চেষ্টা করেছিল আব্দুল মান্নান। কিন্তু তার ইয়াবা ব্যবসার টাকা হওয়ায় জেনে শুনে তার অনুদান নেওয়া হয়নি। এমন চিহ্নিত মাদক কারবারিকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবী জানান এলাকাবাসীরা।

এবিষয়ে আব্দুল মান্নানের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে বক্তব্য পাওয়া গেলে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন