• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

আদালতে হাজির না হয়ে জামিন ! একাধিক মামলার আসামী ইউপি চেয়ারম্যান নবী হোছাইন

নিজস্ব প্রতিদেক / ২৮০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
নবী হোছাইন।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন। তার বিরুদ্ধে রয়েছে গরু চুরি-ডাকাতি, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা। এমনকি তার ভাইদের বিরুদ্ধেও রয়েছে গরু চুরি-ডাকাতিসহ একাধিক মামলা।

চেয়ারম্যান নবী হোছাইনের বড় ভাই লেদু সম্প্রতি বেশ কিছু অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন র‌্যাব-১৫ এর হাতে। বর্তমানে তিনি কক্সবাজার জেল হাজতে রয়েছেন। সম্প্রতি মহামান্য হাইকোর্ট থেকে জালিয়াতির মাধ্যমে একটি মামলার জামিন নিয়েছেন বলে অভিযোগ উঠেছে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে। এরপর থেকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ৩০ এপ্রিল চকরিয়া থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নাম্বার-১৪১। এই মামলায় নবী হোছাইনসহ পাঁচজনকে আসামী করা হয়।

আসামীরা হলেন- চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৃত হাবিবুর রহমানের ছেলে মো.নবী হোছাইন, একই ইউনিয়নের মৃত নজির আহমদের ছেলে জমির উদ্দিন, চেয়ারম্যান নবী হোছাইনের ভাই মো.আবদুল গফ্ফার, একই ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে আমির আলী ইলিয়াছ আমির হোসেন, জিন্নাত আলীর ছেলে মোর্শেদ ইলিয়াছ মো.মোর্শেদ আলম। চলতি বছরের ২৪ এপ্রিল মহামান্য হাইকোর্টের কাছে আসামীদের জামিনের জন্য আবেদন করেন আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মো. মিরাজ রানা। এর প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোছাইন ও বিচারপতি এসএম মুজিবুর রহমান ২৫ এপ্রিল আসামীদের ছয় সপ্তাহের জন্য জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে, এই জামিন নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যমুনা টিভির একদল অনুসন্ধানী প্রতিবেদকের কাছে। আসামীদের উপস্থিতিতে মহামান্য হাইকোর্ট থেকে জামিন নেয়ার নিয়ম থাকলেও আসামী নবী হোছাইন প্রক্সির মাধ্যমে জামিন নিয়েছেন বলে তথ্য বেরিয়ে আসে ওই অনুসন্ধানী প্রতিবেদক টিমের কাছে।

ওই অনুসন্ধানী প্রতিবেদন সুত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল যমুনা টিভির অনুসন্ধানী টিম চকরিয়া উপজেলার সাহারবিল আসে নবী হোছাইনের বিভিন্ন অপকর্মের তথ্য সংগ্রহ করতে। স্থানীয় লোকজনও চেয়ারম্যান নবী হোছাইন ঢাকায় জামিনের জন্য গিয়েছেন বলে জানে। ফলে স্থানীয় ভোক্তভুগি লোকজন অনুসন্ধানী টিমের কাছে নবী হোছাইনসহ পরিবারের অপরাপর সদস্যদের নানা অপকর্ম যেমন, গরু ডাকাতি, জমি দখল, মারামারিসহ বিভিন্ন বক্তব্য দিতে থাকে। এর এক পর্যায়ে স্থানীয় এক ভোক্তভুগি নারী ওই অনুসন্ধানী টিমের কাছে বক্তব্য দিতে দেখে নবী হোছাইনের ভাইয়ের স্ত্রী লম্বা দা নিয়ে এগিয়ে আসে। এসময় নবী হোছাইনের ভাবী সাংবাদিকদের উপর হামলার চেষ্টা করে এবং ভোক্তভুগি ওই নারীতে লাঞ্চিত করেন এবং ব্যাপক মারধর করেন। পরে সাংবাদিকরা চকরিয়া থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে সাংবাদিক ও ভিকটিমকে উদ্ধার করে। এসব হইচই দেখে ঘর থেকে বেরিয়ে আসেন ঢাকায় জামিনের জন্য মহামান্য হাইকোর্টে থাকা ইউপি চেয়ারম্যান নবী হোছাইন!

এসময় অনুসন্ধানী টিম নবী হোছাইনকে জামিনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে ওইদিন চকরিয়ার নিজ বাড়িতে থেকেই মহামান্য হাইকোর্ট থেকে জামিন নেন ইউপি চেয়ারম্যান নবী হোছাইন। প্রশ্ন হলো আদালতে তাহলে নবী হোছাইন পরিচয়ে কে হাজির হয়েছিলো ? এ ব্যাপারে বিজ্ঞ আইনজীবি অ্যাডভোকেট ফয়জুল কবির বলেন, মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিতে হলে আসামীকে অবশ্যই আদালতে হাজির থাকতে হবে। কিন্তু নবী হোছাইন ওইদিন এলাকায় থেকে কীভাবে জামিন পেয়েছে তা বোধগম্য না। বিষয়টি আদালতের নজরে গেলে আইনগত ব্যবস্থাও নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

মহিষ চুরি মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে শপথ নিল সাহারবিলের চেয়ারম্যান নবী হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন