• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মহিষ চুরি মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে শপথ নিল সাহারবিলের চেয়ারম্যান নবী হোসেন

নিজস্ব প্রতিদেক / ৪৬২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
শপথ অনুষ্ঠানে নবী হোসেন।( গোল চিহ্ন)

শাহিদ মোস্তফা:
কক্সবাজারের মহেশখালী থেকে ৬ লক্ষ টাকা দামের কয়েকটি মহিষ চুরির ঘটনায় দায়েরকৃত মামলা মাথায় নিয়ে শপথ নিল কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী প্রকাশ নইব্যা চোরা নামের এক ব্যক্তি৷ এ নিয়ে পুরো জেলায় চলছে ব্যাপক চাঞ্চল্য। এজাহারভুক্ত আসামি এভাবেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহল থেকে।

সম্প্রতি তিনি অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। নবী হোসেন চৌধুরী ঐ ইউনিয়নের পূর্ব পাড়া কোরালখালী এলাকার মৃত হাবিবুর রহমান প্রকাশ হাইব্যা চোরার ছেলে বলে জানা যায়। তার বিরুদ্ধে চকরিয়া থানায় গরু চুরি ও অস্ত্র মামলা রয়েছে। যার নং জিআর ৬৩৮/১৪,২৬৫/১৪,এফআইআর নং ৫৯/২২৬, সদর থানায় থাকা এফআইআর ২৮/৫১৭ এছাড়াও বাঁশখালী, লামা, মহেশখালী, কক্সবাজার সদর থানায় একাধিক গরু চুরির মামলা, অভিযোগ, জিডি রয়েছে।

সম্প্রতি তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে নতুন করে আলোচনায় এসেছে।

জানা যায়, নবী হোসেন চৌধুরী প্রকাশ নইব্যা চোরার নেতৃত্বে গত ৪ জুম দ্বীপ উপজেলা মহেশখালী কুতুবজোম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আজিয়াকাটা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে এবাদুল হকের বাড়ির গোয়াল ঘরে হানা দিয়ে ৬ লক্ষ টাকা দামের ৪ টি মহিষ ইঞ্জিন চালিত বোটে করে নিয়ে পালিয়ে যায় নবী হোসেন চৌধুরী প্রকাশ নইব্যা চোরার নেতৃত্বে আরো ৭ জনের একটি অস্ত্রধারী চোর। এ সময় স্থানীয়রা চুরির বিষয়টি জানতে পেরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ভিডিও ফুটেজে থাকা কয়েকজন চোরকে শনাক্ত করে ধৃত করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী নবী হোসেন চৌধুরীর খামার থেকে ৩ টি মহিষ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মালিক এবাদুল হক বাদী হয়ে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ০৬/১৪৮। এ মামলায় নবী হোসেন চৌধুরী প্রকাশ নইব্যা চোরা ১নং আসামী।

মামলা ওয়ারেন্ট থাকা প্রসঙ্গে নবী হোসেন চৌধুরী জানান, তার বিরুদ্ধে থাকা মহেশখালি থানার মামলাটি তিনি জামিনে আছেন।এবং তার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলা গুলো ষড়যন্ত্রমুলক বলে দাবি করেন তিনি ।

অপর দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশখালী থানার এস.আই আল আমিন সরকার জানান, জামিনে থাকার স্বপক্ষে কোনো জামিননামা (রি-কল) থানায় জমা দেয়নি নবী হোসেন চৌধুরী। তবে মামলাটি পূঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে নবী হোসেন চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযোগ পত্রের কাজ প্রায় শেষ। খুব শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানান এসআই আল আমিন সরকার।

মামলার বাদী এবাদুল হকও জানালেন একই কথা, তিনি নিশ্চিত নবী হোসেন চৌধুরী জামিন নেয়নি৷ এদিকে এজাহার ভুক্ত আসামী জেলা প্রশাসনের আয়োজিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি চাউর হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নাম প্রকাশ না করার শর্তে সুশাসনের জন্য নাগরিক (সুজনের) একজন নেতা জানান,তথ্য গোপন করে এভাবেই ওয়ারেন্ট মাথায় নিয়ে শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে পুরো শপথ অনুষ্ঠানকে কলঙ্কিত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট থাকা সত্বেও গ্রেফতার না করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবন্তী রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন