• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত সালমান শাহসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিদেক / ২৫৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
ডাকাত গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার।

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত দল ‘সালমান শাহ’ গ্রুপের প্রধান শহিদুল ইসলাম ওরফে সালমান শাহসহ তিন জনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো- টেকনাফের দক্ষিণ লেদা ক্যাম্পের শহিদুল ইসলাম ওরফে সালমান শাহ ও তার সহযোগী একই ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ শফি এবং মোহাম্মদ কাছিম।

বৃহস্পতিবার (৫ মে) রাত ৯টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সালমান শাহ ডাকাত গ্রুপ ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, সালমান শাহের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন