• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে ডাকাতি প্রস্তুতির সময় ১০ রোহিঙ্গা আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ২৭৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৪ মে, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত শিবিরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য এবং কয়েকজনের বিরুদ্ধে মামলাও রয়েছে। বুধবার (৪ মে) ভোরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লক থেকে তাদের আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,ফজল হকের ছেলে আক্তার হোছেন, জাহিদ হোসেনের ছেলে মো. হাসান, আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ নূর, আব্দুস সালামের ছেলে সাইফুল রহমান, মৃত আবু জাফরের ছেলে নুরুল আমিন, মিয়া হোসেনের ছেলে শাহিন, মো. শমসের আলমের ছেলে মো. ইলিয়াস, নুরুল ইসলামের ছেলে মো. রফিক, কামালের ছেলে খাইরুল আমিন এবং মৃত শহর আলীর ছেলে মো. ইলিয়াস। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত শিবিরের রোহিঙ্গা।

১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন,ক্যাম্পের দায়িত্বরত একদল পুলিশ ডাকাতির গোপন সংবাদ পেয়ে নিবন্ধিত এইচ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে ডাকাতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) জব্দ করা হয়।

পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম আরও বলেন, আটককৃত ১ নম্বর ব্যক্তি হত্যা মামলার আসামি। এ ছাড়াও আটককৃত ডাকাতেরা ক্যাম্প এলাকায় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানা হয়ে আদালতে তোলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন