• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে সরানো হচ্ছে বেওয়ারিশ কুকুর

নিজস্ব প্রতিদেক / ৩০৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে সৈকত জুড়ো বেওয়ারিশ কুকুরের বিচরন। ফলে ডিম পাড়তে আসলেই মা কচ্ছপের ওপর ঝাঁপিয়ে পড়ে সংঘবদ্ধ কুকুর। এতে অনেক সময় মারা পড়ছে মা কচ্ছপ। এছাড়া দ্বীপে ভ্রমণে আসা পর্যটকরা ছিল কুকুর আতঙ্কে। এ নিয়ে দ্বীপে বেওয়ারিশ কুকুর থাকবে কি থাকবে না, এই আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই।

এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে রবিবার (২৭ মার্চ) বিকেলে সেন্টমার্টিন সৈকত থেকে কুকুর পূর্নবাসনের কার্যক্রম উদ্ধোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

উপজেলা পরিষদ ও প্রাণিসম্পদ দপ্তরের সহতায় এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদ্যযোগদানকারী ইউএনও কাইছার খসরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মুহিব উল্লাহ, এমওডিসি ডা: প্রণয় রুদ্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ইউুপি সদস্য খোরশেদ আলম প্রমুখ।

এ বিষয়ে ইউএনও পারভেজ চৌধুরী জানান, ‘সেন্টমাটিনে কুকুর বৃদ্ধি পাওয়ায় ভ্রমণে আসা দেশি-বিদেশী পর্যটকসহ স্থানীয়দের কামড় দেওয়া প্রতিনিয়ত ঘটনা ঘটছে। এছাড়া সৈকতে ডিম পাড়তে আসা কচ্ছপগুলো হুমকির মুখে রয়েছে। ফলে সুন্দর উপায়ে দ্বীপ থেকে কুকুর পূর্ণবাসন কাজ শুরু করা হয়েছে। ’

তিনি আরো জানান, ‘আমাদের চেষ্টা থাকবে দ্বীপ থেকে অন্তত অর্ধেক কুকুর সরানো। কুকুরগুলো সেন্টমার্টিন থেকে টেকনাফের মুল ভূখন্ডের সাবরাং, শাহপরীর দ্বীপ, ঘোলারচর ও বাহারছড়াসহ উপজেলায় বিভিন্ন জায়গায় পূর্ণবাসন করা হবে, যাতে কুকুর গুলোও অভুক্ত না থাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন