• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

৬০ বাচ্চা কচ্ছপ সেন্টমার্টিনে অবমুক্ত

নিজস্ব প্রতিদেক / ১২৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
হ্যাচারিতে জন্ম নেওয়া ৬০টি কচ্ছপের বাচ্চা সেন্টমার্টিনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে দ্বীপের মেরিন পার্ক হ্যাচারি সংলগ্ন পশ্চিম সৈকতে বাচ্চাগুলো সাগরে ছেড়ে দেওয়া হয়।

নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) সুপারভাইজার মাহে আলম সোহাগ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ জানুয়ারি অলিভ রিডলি জাতের কচ্ছপ সেন্টমার্টিন সৈকতে ডিম দিয়েছিল। এসব ডিম সংগ্রহ করে হ্যাচারিতে রাখা হয়েছিল। ডিমগুলো ফুটে ৬০টি বাচ্চা জন্ম নিয়েছে। এগুলো আজ সাগরে অবমুক্ত করা হয়।

সেন্টমার্টিন মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। বেশ কয়েকবছর ধরে সেন্টমার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে সংস্থাটি। এ পর্যন্ত প্রায় ১২ হাজার ডিম সংগ্রহ করা হয়েছে। দুই মাস পর ডিমগুলো থেকে বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হয়।

নেকম সুপারভাইজার মাহে আলম সোহাগ বলেন, দ্বীপে রাতে ছাড়াও দিনের বেলায় কচ্ছপের ডিম পাড়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি দিনের বেলায় একটি মা কচ্ছপ একসঙ্গে ১০৮টি ডিম পাড়ে, যা গর্ত থেকে তুলে গলাচিপা এলাকার পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন