• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

কক্সবাজারে বিদেশী মদ ও বিয়ারসহ মহিলা আটক

নিজস্ব প্রতিদেক / ২৭০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার কলাতলী এলাকায় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ ও ১৬ ক্যান বিদেশী বিয়ারসহ ফাতেমা (৩০) নামে একজন মহিলা মাদক কারবারীকে আটক করেছে। র‌্যাব জানিয়েছে- কক্সবাজার পৌরসভাস্থ ১২নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলী এলাকায় ভাড়া বাসায় একজন মহিলা গোপেনে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল শনিবার (১২ মার্চ) দিবাগত রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে ফাতেমাকে আটক করা হয়েছে। ফাতেমা টেকনাফ বুদাবিল, ৬ নং ওয়ার্ড এলাকার এখলাছ মিয়ার স্ত্রী। বর্তমানে দক্ষিন কলাতলী (সেলিমের বাড়ী), কক্সবাজার পৌরসভা, ১২নং ওয়ার্ড, এলাকায় বসবাস করে।

ধৃত মহিলার দেখানো মতে তার বসত ঘরের দক্ষিন পশ্চিম কোণ হতে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৪০ বোতল বিদেশী মদ ও ১৬ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

শনিবার দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো.বিল্লাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন