• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে ট্রলারে আইস পাচার : মিয়ানমারের ৬ নাগরিক আটক

নিজস্ব প্রতিদেক / ১৭২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার থেকে কাঠ বোঝাই ট্রলার থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টার মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। এসময় মিয়াানমারের ৬ নাগরিককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গর্জন কাঠ বোঝাই ট্রলারটিও। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, বুধবার (৯ মার্চ) রাতে বিজিবির একটি টহল দল নাফ নদী মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে দেখে চ্যালেঞ্জ করে এবং থামার সংকেত দেয়। বিজিবির সংকেত পেয়ে ট্রলারটি গতি না থামিয়ে আরও বাড়িয়ে দেয়। এসময় স্পীড বোট নিয়ে ধাওয়া করে ট্রলারটি ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। এসয় ট্রলারের পাটাতনের ভেতরে লুকায়িত অবস্থায় আইস উদ্ধার করা হয়। আটকরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার ফকতু আইরাই গ্রামের মৃত মুজিবুল্লাহর ছেলে মো. ইলিয়াস (৫৫), একই এলাকার করিম উদ্দিনের মোঃ করিম (২০), মোঃ আনুর ছেলে মোঃ ইমাম হোসেন (২৭), মো. আবুল কালামের ছেলে মোঃ শাহ আলম (৩০), মৃত জাকারিয়ার ছেলে মোঃ ফোরকান ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুল হাফেজ (৪০)।

তিনি জানান, জব্দ করা কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্কু ‍গুদামে জমা দেওয়া হয়েছে এবং আটক ৬ জনকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন