• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ১৪১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

আটকরা হলেন, উখিয়া ২২নং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭)।

এসপি তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে টেকনাফ চাকমারকুল ২১নং ক্যাম্পের বি/৩ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়কালে ২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের তল্লাশি করে একটি সচল ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন