• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

সেন্টমার্টিনে পারিজাত, ফারহান ও বে-ক্রুজকে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিদেক / ১৮৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারি তিনটি জাহাজ থেকে ‘সাগরে ময়লা ফেলার’ অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সেন্টমার্টিনে দায়িত্বরত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিন জেটিঘাটে এ অভিযান চালানো হয়।

জরিমানা আদায়কারি জাহাজগুলো হল, এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল।

নওরীন বলেন, বৃহস্পতিবার দুপুরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারি এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল সেন্টমার্টিন জেটিঘাটে নোঙ্গররত ছিল। এক পর্যায়ে ভ্রাম্যমান আদালতের কাছে খবর আসে ওই জাহাজ তিনটির রান্নাঘর থেকে ময়লা-আবর্জনা সাগরে ফেলা হচ্ছে। এ খবরে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

অভিযানে পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা ও সংকটাপন্ন এলাকা ২০১৬ এর বিধিমালা লংঘনের অভিযোগে ওই জাহাজ তিনটিকে জরিমানা করা হয়। এতে প্রতিটি জাহাজকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ”

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ অভিযুক্ত জাহাজগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিবেশ আইন মানার ব্যাপারে সতর্ক করা হয়েছে। আগামীতে তারা যদি আবারও আইন লংঘন কওে তাদেও বিরুদ্ধে জাহাজ চলাচল বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট বিধি মতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ”

সেন্টমার্টিনে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সুপারিশকৃত ১৩ দফা বাস্তবায়নে প্রশাসনের সংশ্লিষ্টরা জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান নওরীন হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন