• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

এবার ছিনতাইকারী শহিদুলের সাথে আমির খান গ্রেপ্তার কক্সবাজারে

নিজস্ব প্রতিদেক / ২৪০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
কক্সবাজারে পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার। ছুরি ও মোটর সাইকেল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের টেকপাড়া এলাকা থেকে ছোড়াসহ পেশাদার দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে দুটি টিপ ছোড়া ও একটি মোটর সাইকেল। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান- পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দুইজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- শহরের পূর্ব মোহাজের পাড়া এলাকার নুরুল আবসারের ছেলে শহিদুল ইসলাম ওরফে ভাগিনা (২৩) ও ঘোনার পাড়া এলাকার হানিফের ছেলে মোহাম্মদ আমির খান (২০)।

তাদের দেহ তল্লাশি করে দুটি টিপ ছুরি ও একটি নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

এরমধ্যে শহিদুল ইসলামের বিরুদ্ধে চারটি ও আমির খানের বিরুদ্ধে পাঁচটি (অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি) মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল যোগে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসতেছে।

প্রসঙ্গ; এর আগে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী সালমান খান ও শাকিলকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন।

আরও পড়ুন:

সবসময় ‘চাইনিজ ছুরি’ ছিনতাইকারী শহিদুলের পকেটে: খুঁজছে পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন