• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

কনডেম সেলে চুপচাপ প্রদীপ-লিয়াকত

নিজস্ব প্রতিদেক / ৩১৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
আদালত আনা হয়েছে সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে। ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কক্সবাজার জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। প্রথমদিন সেখানে তারা ছিলেন চুপচাপ, কারও সাথেই কথা বলেননি।

এছাড়া, পুলিশের এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মাসহ যাবজ্জীবন কারাদন্ড পাওয়া ছয় আসামিকে সাজাপ্রাপ্ত কয়েদিদের সেলে নেয়া হয়েছে। এতদিন তারা কারাগারে হাজতিদের সেলে ছিলেন।

কক্সবাজার জেল সুপার নেছার আলম জানান, রায়ের পর সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় দন্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে পুলিশ ভ্যান কারাগারে পৌঁছায়।

এরপর মৃত্যুদন্ড প্রাপ্ত প্রদীপ ও লিয়াকতকে অন্য আসামিদের কাছ থেকে আলাদা করা হয়। পরে, কারাগারের একটি কক্ষকে কনডেম সেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের জন্য আলাদা কোনো কনডেম সেল নেই। এমন আসামি এলে কিছু কক্ষকে কনডেম সেল ঘোষণা করে সেখানে রাখা হয়। কনডেম সেল হিসেবে যে কক্ষে রাখা হয়েছে সেখানে চুপচাপ আছেন প্রদীপ ও লিয়াকত।
কনডেম সেল মূলত ছয় ফুট বাই ছয় ফুট একটি ছোট ঘর; যেখানে ফাঁসির আসামিদের মৃত্যুদন্ড কার্যকরের আগে পর্যন্ত রাখা হয়। অন্ধকার এ ঘরের ভেতরেই থাকে শৌচাগার। যেখানে একজন সুস্থ মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন, সেখানে বসেই মৃত্যুদন্ড কার্যকর হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত।

এছাড়া নেছার আলম জানান, সিনহা হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ছয় আসামি কয়েদি হিসেবে গণ্য হবে। এ কারণে তাদের অন্য কয়েদিদের সঙ্গে সেলে রাখা হয়েছে।

এর আগে সোমবার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদন্ড দেয় আদালত। বিচারক বাকি ৬ আসামিকে যাবজ্জীবন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় এপিবিএনের তিন সদস্যসহ সাতজনকে খালাসের রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন