• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

উচ্চ আদালতে যাবেন ওসি প্রদীপ: আসামির আইনজীবি

নিজস্ব প্রতিদেক / ৩৩৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
আদালত আনা হয়েছে সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলাটির রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় ওসি প্রদীপের আইনজীবী সমীর দাশগুপ্ত বলেছেন, আমরা ন্যায়বিচার চেয়েছিলাম। পরিকল্পিত যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, রাষ্ট্রপক্ষই সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। দন্ডিত আসামিদের সঙ্গে আমার (ওসি প্রদীপ) কোনো যোগাযোগ ছিল না। এমনকি সিনহা মো. রাশেদ এবং তার সফরসঙ্গীদের সঙ্গে ঘটনার দিন পর্যন্ত কখনো আমার সঙ্গে কোনো জায়গায় কোনো যোগাযোগ হয়নি।

ওসি প্রদীপের আইনজীবী আরও বলেন, কোনোভাবেই রাষ্ট্রপক্ষ আমার (ওসি প্রদীপ) বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেননি। এরপরেও যেহেতু আদালত রায় দিয়েছেন, ন্যায়বিচার প্রত্যাশা করেছিলাম, সেটা থেকে বঞ্চিত হয়েছি। তাই আমরা আপিল করবো। আমাদের বিশ্বাস উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন