• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কাঠগড়ায় দাঁড়িয়ে রায় শুনছেন ওসি প্রদীপসহ অন্যরা

নিজস্ব প্রতিদেক / ৩০২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
আদালত আনা হয়েছে সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ওসি প্রদীপ কুমারসহ ১৫ আসামি এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে রায় শুনছেন। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ১৫ আসামিকে এজলাস কক্ষে প্রবেশ করানো হয়। তারপর তাদের দাঁড় করানো হয় কাঠগড়ায়। এজলাসের এক কোণে দাঁড়িয়ে আছে সাবেক ওসি প্রদীপ। বাকি আসামিরা অন্যপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ সময় সিনহার বোন, মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসও তার স্বামীকে নিয়ে উপস্থিত আছেন আদালতে।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে রায় ঘোষণার জন্য ১ টা ৫৫ মিনিটের দিকে আসামিদের কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
এ মামলার প্রধান দুই আসামি হলেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী। পুলিশের আরও সাত সদস্য, এপিবিএন এর তিন সদস্য এবং টেকনাফের স্থানীয় তিন বাসিন্দা এ মামলার আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন