• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক শেষ : রায় ৩১ জানুয়ারি

নিজস্ব প্রতিদেক / ১৪৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
দেশের আলোচিত সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক শুনানী সমাপ্ত হয়েছে। যুক্তিতর্ক শেষে আগামী ৩১ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য্য করেছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল। এমনটি জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে এডভোকেট রানা দাশ গুপ্ত তার অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করেন। যুক্তিতর্ক শুনানিতে ওসি প্রদীপকে সিনহা হত্যায় নির্দোষ দাবি করে খালাস প্রার্থণা করেন তার আইনজীবীরা। বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন ছিলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, বুধবার আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত তার অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। মঙ্গলবার অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত তার যুক্তিতর্ক মুলতবি রেখেছিলেন। এই মামলার ১৫ জন আসামীর পক্ষে তাদের আইনজীবীগণ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।অ্যাডভোকেট রানা দাশ গুপ্তের যুক্তিতর্ক শেষ হবার পর রাষ্ট্র এবং বাদীপক্ষের আইনজীবীরা আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি খন্ডন করেন। সর্বশেষ সওয়াল-জবাব শেষে আগামী ৩১ জানুয়ারি মামলার রায়ের দিন ধার্যকরেন বিজ্ঞ বিচারক।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে উক্ত মামলার আসামী ওসি প্রদীপসহ এ মামলার ১৫ জনকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন