• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বরখাস্ত ওসি প্রদীপের পুরস্কার ও পদক বাতিলের আবেদন রাষ্ট্রপক্ষের

নিজস্ব প্রতিদেক / ১৫৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
আদালতে নেওয়ার ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
টেকনাফের বাহারছড়ায় মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপের পাওয়া যাবতীয় রাষ্ট্রীয় পুরস্কার ও পদক বাতিলের ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন কক্সবাজার জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।

সিনহা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে ওসি প্রদীপের বিরুদ্ধে ২০৪ জনের অধিক নিরীহ লোককে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বিচারকের কাছে মৌখিক এ দাবি জানান বলে উল্লেখ করেছে আদালত উপস্থিত একাধিক আইনজীবী।

রবিবার (৯ জানুয়ারি) সোয়া ১০ টার দিকে যুক্তিতর্ক শুরু হয় জেলা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে। সেখানে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করছেন আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলমসহ বাদী পক্ষে আইনজীবীরা।

পিপি আদালতকে জানান, ওসি থাকাকালীন নরপিশাচের মতো আচরণ করেছেন প্রদীপ কুমার দাশ। তার অপরাধকর্ম নিয়ে কেউ কথা বলতে পারেনি। ফরিদুল মোস্তফা খান নামে এক সাংবাদিক সংবাদ পরিবেশনের করায় তাকে চরমভাবে নির্যাতন করা হয়েছে। এটাই তার অপেশাদারী আচরণের জলন্ত প্রমাণ। নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান আদালতে সাক্ষীও দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগও উঠেছে সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে। এসব কারণে ওসি থাকাকালীন পাওয়া রাষ্ট্রীয় পুরস্কার ও পদক বাতিল করার দাবি জানাচ্ছি।

এর আগে পৌঁনে ১০টার দিকে কঠোর নিরাপত্তায় সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয় আদালতে। সোয়া ১০টায় শুরু হয় রাষ্ট্রপক্ষের যুক্তি।

পিপি জানান, ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরা শেষ হবার পর ৬ ডিসেম্বর (সোমবার) কার্যবিধি ৩৪২ ধারায় ১৪ জন আসামি আদালতে তাদের লিখিত বক্তব্য দেন। পরদিন (মঙ্গলবার) অপর আসামি নন্দ দুলাল তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

পরে আসামিদের বক্তব্য নিয়ে আদালত পর্যালোচনাও করে বিচারক আদালতে উপস্থিত সব আসামিকে পৃথকভাবে তাদের বক্তব্য নিয়ে সরাসরি সওয়াল-জবাব করেন। বিচারক আসামিদের প্রত্যেককে নিজেদের অপরাধের বিষয়ে সরাসরি জানতে চান। লিখিত বক্তব্যের পাশাপাশি ওসি প্রদীপসহ আসামিরা মৌখিকভাবে বিচারকের প্রশ্নের জবাব দিয়েছেন। এরপর ৯ থেকে ১২ জানুয়ারি ধার্য তারিখে মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে সোয়া ১০টায়।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। সূত্র-মহানগর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন