• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার সৈকতে পর্যটকের নিরাপত্তায় ছাত্রলীগের হেল্প ডেস্ক

নিজস্ব প্রতিদেক / ১৯৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

বিশেষ প্রতিবেদক
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। এখন থেকে প্রশাসনের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে নজরদারি করবে জেলা ছাত্রলীগ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় সৈকতের লাবণী পয়েন্টের জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে হেল্প ডেস্ক নম্বরসহ সাইন বোর্ড হাতে সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে সমাবেশ হয়।

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে মারুফ আদনান বলেন, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকরা এখন থেকে কোনো হয়রানি ও অসুবিধার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে সাইন বোর্ডে দেওয়া হেল্প লাইনে যোগাযোগ করলে তৎক্ষণাৎ দায়িত্বে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হবেন। এবং যে পর্যটকের সহযোগিতা প্রয়োজন হবে, তাদের সহযোগিতা করা হবে। এজন্য সৈকতের বিভিন্ন পয়েন্টে ১০ জন করে ছাত্রলীগের নেতাকর্মী নিয়োজিত রয়েছেন। দিবারাত্রি পর্যটকদের সেবা দিতে তারা বদ্ধ পরিকর।

হেল্প লাইন নম্বরগুলো হলো- 01818-166007, 01825-650359, 01859-218145। যেকোনো পর্যটক ওই নম্বরে ফোন করে সহায়তা পেতে পারেন বলে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান।

ছাত্রলীগের নেতাকর্মীরা সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে মাইকিং করে হেল্প ডেস্ক নম্বর ও তাদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।

এ সময় জেলা ছাত্রলীগ নেতা সাখাওয়াত, সদর উপজেলা সভাপতি তামজিদ পাশা, ছাত্রলী নেতা মনিরুল হক, রফিকুল ইসলামসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন