• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিদেক / ৩০০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক।

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের হ্নীলা আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র ও দুটি তাজা কার্তুজ।

আটককৃতরা হলেন- আব্দুল আমিন (২৬) ও মোহাম্মদ আয়াছ (২৯)। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আলীখালী ১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার সুখেন্দ্র সরকার।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ক্যাম্প-২৫ ব্লক ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন