• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

২০২১ সালের শেষ সূর্যাস্ত কক্সবাজার সৈকতে

নিজস্ব প্রতিদেক / ১৮৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
বছরের শেষ সূর্যাস্ত দেখতে অনেকে কক্সবাজার সৈকতে।

বিশেষ প্রতিবেদক
কক্সবাজার সমুদ্র সৈকতের পশ্চিম আকাশে সূর্য যখন লাল বৃত্ত ধারণ করে তখন সবাই অনুভব করেন এটি বছরের শেষ সূর্যাস্ত। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে একটি বছর। তাই লাল বৃত্তের সূর্য এবং উত্তাল সমুদ্রকে ঘিরে সৈকত জুড়ে সমবেত হয়েছিলেন প্রায় আড়াই লক্ষাধিক মানুষ।

তারা সবাই সমুদ্র সৈকতে ২০২১ সালের শেষ সূর্যাস্ত দেখতে আসেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কেউ একজন চিৎকার করে বলে ওঠেন ‘বিদায় ২০২১। তার ওই চিৎকারের সঙ্গে তাল মেলায় অসংখ্য কণ্ঠ।

এদিকে এবার কক্সবাজার সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো অনুষ্ঠান না থাকায় বিগত বছরগুলোর তুলনায় পর্যটক সমাগম কম হয়েছে।

রাজধানী ঢাকা থেকে আসা পর্যটক মাহমুদ (২৫) জানান, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একটি বছরকে বিদায় জানানো তার কাছে স্মৃতিময়। সমুদ্রের বিশালতায় পুরোনো সব গ্লানি মুছে নতুনকে গ্রহণের শপথ নিলেন তিনি।

পর্যটক সমাগম কম হওয়ার বিষয়ে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, বাস্তবে কক্সবাজারে কিন্তু পর্যটকদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। সম্প্রতি যেটি ঘটেছে এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি বলেন, সম্প্রতি খাবারের দাম বেশি নেওয়া এবং ধর্ষণ এ দুটি ঘটনায় কক্সবাজারের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন