• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

কক্সবাজারে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ২২২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার বেড়াতে এসে অসুস্থ অবস্থায় এস এম মাহবুবুর জামান (৪১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মাহবুবুরের বাড়ি ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের মো. বদিরুজ্জামানের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান বলেন- ওই পর্যটক সমুদ্র সৈকতে গোসল করে নিজ হোটেলে যান। ওখানে অসুস্থবোধ করেন। রুমে স্যালাইনও খেয়েছিলেন। পরে প্রাইভেট হসপিটাল ইউনিয়নে আনা হয়। সেখানে থেকে বিকাল পৌনে ৪ টার দিকে কক্সবাজার সদর হাপসাতালে আনা হয়। হাসপাতালে ঢুকার আগে তার মৃত্যু।

ডাক্তার শাহীন আব্দুর রহমান বলেন- ওই পর্যটকের আত্মীয় স্বজন ও পুলিশ এসেছিল হাসপাতালে। পরে পুলিশ মরদেহ নিয়ে যায়। পুলিশ চাইলে ময়নাতদন্ত হবে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন- গত শুক্রবার মাহবুবুরসহ তার কয়েকজন বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কলাতলী হোটেল সি ক্রাউনে উঠেন। শনিবার দুপুরে তারা সমুদ্র থেকে গোসল করে রুমে ফিরে। এরপর ওই পর্যটক অসুস্থ বোধ করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন