• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

থানায় অভিযোগের পর টেকনাফে রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৭৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদী থেকে এক রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবী, দালালের খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় তার মৃত্যু হয়।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জেলেরা নাফ নদীতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে টেকনাফ মডেল থানার একদল পুলিশ রাতে পৌরসভার হেচ্ছার খাল সংলগ্ন নাফ নদী হতে রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত রোহিঙ্গা তরুণীর চাচা ইসমাঈল বলেন, সে উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের দীর্ঘ আড়াই বছর ধরে বসবাস করে আসছিলেন। তার নাম আসমা আক্তার (১৯) পিতা মোঃ ছালাম সেই মিয়ানমারের মংডু থানার হাড়ি পাড়ার গ্রামের বাসিন্দা। তার স্বামী মালেশিয়া থাকে।

সে গত (১৪ নভেম্বর) টেকনাফে আমার বাড়িতে বেড়াতে আসছিলেন। স্থানীয় জেলে নুর হোসেন কে মূলত রোহিঙ্গা নারীগুলো মিয়ানমারে যাওয়ার পথে নৌকা ডুবে মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার এস.আই মিল্টন মন্ডল জানান, এ ঘটনা বিষয়ে ইতি পূর্বে নিহত রোহিঙ্গা নারী আছমা’র চাচা ইসমাঈল টেকনাফ মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তারই তদন্তের জন্য আমরা ঘটনা স্থলে গেলে তখন নাফ নদীতে লাশ ভাসছে বলে খবর পাই। পরে তরুতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়। তবে ঘটনা বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন