• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ক্যানসারের বীজ মাথায় ঢুকে গেছে: তথ্য প্রতিমন্ত্রীকে জাফরুল্লাহ

নিজস্ব প্রতিদেক / ২৯৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে উদ্দেশ্য করে বলেছেন, উনি ক্যানসারের ডাক্তার, ক্যানসারের বীজ উনার মাথার ভেতর ঢুকে গেছে। বেচারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মঞ্চে আসার জন্য। উনি হয়তো ভাবছেন, এ জাতীয় কথা বললে উনাকে মন্ত্রী বানাবেন। হয়তো মন্ত্রী বানাবেন। কিন্তু, উনার ক্যানসার উনার মাথাটা খেয়ে দিবে।

সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর উচিত হবে তাকে (প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে) বরখাস্ত করা।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, থুতু উপড়ে ফেলল নিজে নিজে গায়ে পড়তে পারে। সুতরাং, এরকম কাজ করবেন না। আমাদের শালীন হওয়া দরকার। আমাদের মন্ত্রিত্বের লোভে অমানুষ হওয়া উচিত না।

ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ে তিনি বলেন, ছাত্ররা যা পারে, সরকার তা পারে না। সারাবিশ্বে হয় ছাত্রদের হাফ ভাড়া রয়েছে, না হয় পুরোটা ফ্রি রয়েছে। এটা নিয়ে ঝগড়া করার কী আছে? ছাত্ররা হাফ ভাড়া দিবে বলে বাস মালিকদের ক্ষতি করা যাবে না। বাস মালিকদের ভ্যাট মওকুফ করে দিতে হবে। ভ্যাট প্রত্যাহার করে দিলে তাদেরও ক্ষতি হবে না, আমাদেরও ক্ষতি হবে না।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তাদের ১২ কোটি ডলার ভ্যাকসিন কিনতে খরচ হয়েছে। কিন্তু আমরা (গণস্বাস্থ্য কেন্দ্র) অর্ধেক দামে ভ্যাকসিন দিতে চেয়েছিলাম, তারা (সরকার) নেয়নি। এটার কি বিচার হবে না? এই বিচার স্বাস্থ্যমন্ত্রীর হবে, প্রধানমন্ত্রীর হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ সদস্য সচিব নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন