• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

কক্সবাজার দোকান মালিক সমিতির নির্বাচনে সেক্রেটারি প্রার্থী হচ্ছেন আবদুর রহমান

নিজস্ব প্রতিদেক / ১৬৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
আবদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার দোকান মালিক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ককসবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর।

এই জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। সবমিলে এই নির্বাচন নিয়ে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহৎ এই ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ব্যবসায়ী নেতা ও সাতকানিয়া-লোহাগড়া সমিতির সহ-সভাপতি আবদুর রহমান।

তিনি ইতিমধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সেই সাথে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

আবদুর রহমান দীর্ঘসময় কক্সবাজারের ব্যবসা করছেন। সেই সাথে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। সুখে-দুখে এবং সমস্যায় সব সময় সাধারণ ব্যবসায়ীদের পাশে থেকেছেন। এই কারণে ব্যবসায়ী মহলে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। আসন্ন ককসবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে তিনি সকলের ভালোবাসায় জয়ী হবেন বলেন।
এই জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন