• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

লিংকরোডের লেয়াকত আলী ৬ হাজার ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিদেক / ৩৭০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
ইয়াবাসহ আটক লেয়াকত আলী।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদরের ঝিলংজার লিংকরোডে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়া এর নেতৃত্বে একটি বিশেষ টিম কক্সবাজার সদরের লিংক রোডের পশ্চিম পাশে জামাল আহম্মদ সিকদার সড়কের প্রবেশ মুখ সংলগ্ন সালাম মোটরস নামের দোকানের সামনে রাস্তা ইয়াবাসহ লেয়াকত আলী নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আটক আসামীর হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মো:লেয়াকত আলী (৫০) ঝিলংজার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরীপাড়ার গোলাম কবিরের বাড়ির মৃত গোলাম কবির এর ছেলে।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন