• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম মারা গেছেন

নিজস্ব প্রতিদেক / ৪৫৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (সোমবার) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন। হেফাজতের সাবেক কমিটির সচিব সালমান সাফিও এ খবর নিশ্চিত করেছেন।

শনিবার থেকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল ইসলাম জিহাদী। তার ছেলে মোর্শেদ বিন নূর গতকাল জানিয়েছিলেন, শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আজ এশার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন নুরুল ইসলাম জিহাদী। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন