কক্সবাজার অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা সদরের পিএমখালীর উত্তর ডিকপাড়ার হোসেন শরীফ নামের এক মাদক কারবারীর বসতঘরে অভিযান চালিয়েছে। অভিযানে ১ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ টাকাসহ বাড়ির মালিক হোসেন শরীফকে আটক করেছে।
শনিবার (২৭ নভেম্বর) সাড়ে ৬ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়া এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার সদর মডেল থানাধীন পিএমখালী ইউনিয়নের উত্তর ডিকপাড়ার মমতাজের ছেলে হোসেন শরীফ এর বসতঘর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।
আটক হোসেন শরীফ পিএমখালীর ৫ নং ওয়ার্ডের উত্তর ডিকপাড়ার মমতাজ আহমদ ছেলে।
সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,আটক আসামীর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে এবং আটক আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,সে
একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল।