টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী হত্যার মামলার পলাতক আসামি ঘাতক রোহিঙ্গা মোঃ জাবেদ উল্লাহ (৩৭) কে আটক করেছে। সে হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোরতোজা হাসানের পুত্র বলে জানাগেছে।
শুক্রবার (২৬ নভেম্বর) রাতে টেকনাফ নাইটংপাড়া বাস টার্মিনাল এলাকা হতে তাকে আটক করেন টেকনাফ মডের থানা পুলিশ।
শুক্রবার দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০ বছর আগে স্ত্রী রোজিনা খাতুনের সাথে বিবাহ করে টেকনাফ পৌর সভার নাইট্যং পাড়া এলাকায় বসবাস করে আসছিল রোহিঙ্গা মোঃ জাবেদ উল্লাহর। পরে পারিবারিক কলহের জেরে টাকার লোভে তাকে হত্যা করা হয়।
আটক আসামি কে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।