নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন দুই ইট ভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। ইট ভাটা দু’টি হলো- মেসার্স এএইচবি ব্রিকস ও মেসার্স এমকেবি ব্রিকস।
রোববার (২১ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, লাইসেন্স ব্যতীত ইট ভাটা পরিচালনার অপরাধে দুটি ইট ভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৭০ হজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ইট পোড়ানো কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন টেকনাফ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।