• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজার ইউনিভার্সিটিতে পড়ুয়া সেই ছাত্রলীগ নেতা ইয়াবা নিয়ে সহযোগিসহ আটক

নিজস্ব প্রতিদেক / ৮১৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
ইয়াবাসহ আটক আজিম উদ্দিন ও তার সহযোগি।

বিশেষ প্রতিবেদক
একদিকে তিনি ওয়ার্ড ছাত্রলীগ নেতা; অন্যদিকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। তবে তার চলাফেরা ও জীবন যাপন খুবই রহস্যজনক। এলাকায় রয়েছে তার মাদকের গুঞ্জুন। দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারে জড়িত বলে পুরো এলাকায় গুঞ্জুন রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে এলাকারবাসীর গুঞ্জুন সত্যিই হয়েছে। কক্সবাজার ১২নং ওয়ার্ড ফাতের ঘোনা ইউনিট ছাত্রলীগের সভাপতি সেই আজিম উদ্দিনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা।

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার লাইট হাউজ রোড়স্থ সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে কোহিনূর রিসোর্টের সামনে থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলার সহকারি পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানে আটক হন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক নং এফ-১০ এর মৃত নুরুল ইসলামের ছেলে মো. ছাবের (২৩) ও কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (২৪)। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। এই ঘটনায় তিনি বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: 

করেন ছাত্রলীগ,পড়েন কক্সবাজার ইউনিভার্সিটিতে: চলেন মাদক কারবারে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন