• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

করেন ছাত্রলীগ,পড়েন কক্সবাজার ইউনিভার্সিটিতে: চলেন মাদক কারবারে

নিজস্ব প্রতিদেক / ৮২৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
মো. আজিম উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক
একদিকে তিনি ওয়ার্ড ছাত্রলীগ নেতা; অন্যদিকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। তবে তার চলাফেরা ও জীবন যাপন খুবই রহস্যজনক। এলাকায় রয়েছে তার মাদকের গুঞ্জুন। দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারে জড়িত বলে পুরো এলাকায় গুঞ্জুন রয়েছে তার বিরুদ্ধে। তার নাম মো. আজিম উদ্দিন। আজিম কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ড লাইট হাউজস্থ ফাতের ঘোনা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। এই আজিমের রয়েছে একটি মাদক সিন্ডিকেট। যে সিন্ডিকেটে রয়েছে অল্প বয়সী কয়েকজন ছাত্রলীগ নেতা, কলেজের ছাত্র ও হোটেল ব্যবসায়ী। আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছে, আজিম দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত রয়েছে। তার কয়েকজন কাছের আত্মীয়-স্বজনের মাধ্যমে মাদক কারবারে যুক্ত হয় প্রায় ৫ বছর আগে। পড়ালেখার পাশাপাশি সহজেই চালিয়ে যায় ইয়াবা কারবার। বর্তমানে সে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে। ইউনিভার্সিটিতে পড়ার কৌশল নিয়ে চালিয়ে যাচ্ছে মাদক কারবার। এমনকি মাদকের টাকায় হয়েছে ওয়ার্ড ছাত্রলীগের নেতাও।

এলাকায় জনশ্রুতি রয়েছে- আজিম উদ্দিন ১২নং ওয়ার্ড ফাতের ঘোনা ইউনিট ছাত্রলীগের সভাপতি বনে যায় টাকার বিনিময়ে। কয়েকজন নেতাকে মোটা অংকের টাকা দিয়ে ইউনিট ছাত্রলীগে ঢুকে পড়ে আজিম। এরপর বাগিয়ে নেন ১২নং ওয়ার্ডের উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক। টাকার বিনিময়ে ছাত্রলীগে ঢুকে নিরবেই চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। এতে তার কয়েকজন চিহ্নিত সিন্ডিকেটও রয়েছে।
কয়েকজন ছাত্রলীগ নেতা বলছে- অল্প বয়সে এতো টাকার বাহাদুরি কিভাবে সম্ভব আজিম উদ্দিনের। দলে ঢুকতে বেশি টাকা খরচ করেছে। নিয়মিত টাকা খরচ করে যাচ্ছে যেনতেনভাবে। জীবন-যাপন আলিশান। একজন ছাত্র হিসেবে যেভাবে চলাফেরার কথা তার উল্টো তার চলাফেরা। মাদকের টাকা না হলে তার মতো পরিবারের সন্তানের এমন আলিশান জীবন যাপন সম্ভব নয়।

সিনহা হত্যার ঘটনায় কক্সবাজার থেকে একযোগ পুলিশ বদলি হয়। বদলি হওয়া কয়েকজন পুলিশ সদস্য জানিয়েছিল- ছাত্রলীগের আড়ালে আজিমের ইয়াবা কারবার চলে অনেক আগে থেকে। তার পরিবারের অনেকেই মাদকের সাথে জড়িত। তার রয়েছে নিজস্ব ইয়াবা সিন্ডিকেটও। সেখানে রয়েছে কতিপয় ওয়ার্ড ছাত্রলীগ নেতা, কলেজ ছাত্র ও কয়েকজন হোটেলের লোক।

আইন শৃঙ্খল বাহিনীর একটি সূত্রে জানা গেছে- আজিম উদ্দিন ও তার পরিবারের উপর দীর্ঘদিন ধরে নজরদারী রাখা হয়েছে। তারা মাদক কারবারে জড়িত রয়েছে এমন কিছু তথ্যও পাওয়া গেছে। দ্রুত সময়ে এসব মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন