• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় জয়কে আ.লীগের অভিনন্দন

নিজস্ব প্রতিদেক / ১৪১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামোগত ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আইসিটি সেক্টরে বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক মানে পরিণত হয়েছে। এই সক্ষমতার সফল রূপকার হলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বিকাশমান তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে পেয়েছেন বিস্ময়কর সাফল্য। বাংলাদেশের সৃজনশীল তরুণ সমাজের মনে বপন করে চলেছেন বাঙালির বিশ্বজয়ের বীজ।

বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে খুলে দিয়েছেন সীমাহীন সম্ভাবনার নতুন দিগন্ত। তরুণদের শ্রম, মেধা এবং প্রাণশক্তির যথাযথ ব্যবহার এবং তথ্য-প্রযুক্তির মাধ্যমে তরুণ-তরুণীদের মেধা ও প্রতিভা বিকাশের অবারিত সুযোগ সৃষ্টির নেপথ্যের কারিগর তিনি।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, এ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বলিষ্ঠ অবদান রয়েছে। ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ প্রাপ্তির মধ্য দিয়ে সজীব ওয়াজেদ জয় বাঙালি জাতিকে গর্বিত করেছেন এবং বিশ্বসভায় বাংলাদেশকে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণে নীরবে-নিঃশব্দে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন আইসিটি বিপ্লবের স্থপতি ও এদেশের তরুণ প্রজন্মের স্বপ্নসারথি সজীব ওয়াজেদ জয়। তার ঐকান্তিক প্রয়াসেই এক সময়ের স্বপ্ন আজ বাস্তবরূপ লাভ করেছে। তার নেতৃত্বেই টেকবিশ্বের নতুন নতুন উন্নয়ন ধারণা, প্রযুক্তিগত বিকাশ ও কনটেন্ট এদেশের মানুষের হাতের মুঠোয়।

সজীব ওয়াজেদ জয় তার যোগ্য মাতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো মেধা-পরিশ্রম, সততা-দেশপ্রেম ও দৃঢ়তা দিয়ে লাখো কোটি তরুণের প্রাণে অবিরামভাবে বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন বুনে চলেছেন। ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীর বাংলাদেশের স্বাপ্নিক নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে। সূত্র-ঢাকাপোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন