• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

টেকনাফে ১ কেজি আইসসহ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিদেক / ২১৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ তথা আইসসহ রোহিঙ্গা নারী-পুরুষ মাদক কারবারীকে আটক করেছে।

সূত্র জানায়, ৯ নভেম্বর (মঙ্গললবার) বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে পৌর এলাকার পুরান বাসষ্টেশনের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার সময় হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/২ ব্লকের বাসিন্দা মৃত নুর হোসেনের মেয়ে রোকেয়া (৩২) এবং বালুখালী ৮নং ক্যাম্পের ব্লক-বি/৫৬এর বাসিন্দা মোঃ হারুনের পুত্র কেফায়েত উল্লাহ (২৩) কে একটি শপিং ব্যাগসহ আটক করে।

পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী চালিয়ে ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন