নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জামিন পেয়েছেন।
রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার বেঞ্চে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
মেয়রের আইনজীবী অ্যডভোকেট সিরাজুল মোস্তফা ও ফরিদুল ইসলাম চৌধুরী জানান, হত্যাচেষ্টা মামলায় মেয়র মুজিবের কোনও সম্পৃক্ততা নেই। তাই তাকে জামিন দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর কলাতলী সুগন্ধা পয়েন্টে দুর্বৃত্তের গুলিতে আহত হন মোনাফ সিকদার। ওই ঘটনায় জড়িত সন্দেহে হুকুমদাতা হিসেবে মেয়র মুজিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করে এজাহারনামীয় আট জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করে আহতের পরিবার।
আরও পড়ুন:
কক্সবাজারে মেয়র মুজিবের বিরুদ্ধে মামলা: সড়ক অবরোধে উত্তপ্ত শহর