• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মহেশখালীতে বানর হত্যাকারীকে গ্রেপ্তারসহ ৮ দাবী পরিবেশ সংগঠনের

নিজস্ব প্রতিদেক / ২০৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
মহেশখালী উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়।

কক্সবাজার অফিস

মহেশখালীতে মহাবিপন্ন প্রজাতির বানর হত্যার প্রতিবাদে “বন্যপ্রাণীর প্রতি সহিংসতা রুখো” স্লোগানে বানর হত্যার ঘটনাস্থল পরিদর্শন ও মানববন্ধনের আয়োজন করে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদ।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে বানর হত্যার ঘটনাস্থল পরিদর্শন করে বিকেলে মহেশখালী উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়।

এতে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও ওয়ান অবলিগ টোয়েন্টিফোর সোশ্যাল মুভমেন্টের এনভায়রনমেন্ট এন্ড বায়ুডায়বারসিটি উইং লিডার সাধারন রুমানা রিফাত রিমকির সঞ্চালনায় অনুষ্টিত হয় মানববন্ধন।

এতে বক্তব্য রাখেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ ককসবাজার জেলার সিনিয়র সহসভাপতি মোসাদ্দেক হোসেন আবু ও আ.ন.ম. হাসান, বাংলাদেশ যুব ইউনিয়ন ককসবাজার জেলার নেতা ও সাবেক ছাত্র নেতা মনির মোবারক, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ ককসবাজার জেলা সহসাধারন সম্পাদক মো: নেজাম ফারাব্বী, ওয়ান অবলিগ টোয়ান্টিফোর সোশ্যাল মুভমেন্টের সভাপতি জামাল উদ্দীন, সমাজকর্মী মনির উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী উপজেলা সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মহেশখালী উপজেলা সাধারন সম্পাদক প্রিন্স প্রান্ত, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মহেশখালী উপজেলা সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ টেকনাফ উপজেলা সভাপতি জালাল উদ্দীন ও ফায়সাল উদ্দীন।

নেতৃবৃন্দরা বলেন, গত ১১ অক্টোবর তারিখ বিকালে মহেশখালী উপজেলার বড় মহেশখালীর ভারিতিল্লা পাহাড়ী ঘোনায় মহাবিপন্ন প্রজাতির শতাধিক কুলু বানর/শুকর লেজি বানরকে কলার সাথে বিষ মাখিয়ে নির্মমভাবে হত্যা করে। পরিকল্পিত ভাবে একসাথে এতগুলো বন্যপ্রাণী হত্যা, যা এদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যপ্রাণী হত্যাকান্ড হিসেবে বিবেচিত হয়েছে ।

এতে গত ১৭ অক্টোবর মুদিরছড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস বাদী হয়ে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৯ ধারা মোতাবেক মামলা দায়ের করেছেন। অথচ এখনো অব্দি মামলার কোন অপরাধীকে গ্রেফতার করা হয়নি। তাছাড়া বন বিভাগের করা মামলাতে ভিন্ন প্রজাতির বানর বলে উল্লেখ করেছে। যার ফলে পোষ্টমর্টেম রিপোর্টের সাথে এই অঞ্চলে বিচরন করা বানরের প্রজাতির ভিন্নতা থাকায় এই হত্যাকান্ড প্রমান করা অসম্ভব। তাই চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক বন্যপ্রাণী গবেষক দ্বারা এই বানরের প্রজাতি, তাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে আর্জি সংশোধন করার জোর দাবী জানান পরিবেশ নেতারা।

তারা বলেন,মহেশখালী দ্বীপ যখন বাংলাদেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ছিল তখন এই দ্বীপে হাতি, বাঘ, হরিণ, বানর, ভাল্লুক, বিভিন্ন প্রকারের সাপ ও জীবজন্তু, সামুদ্রিক কাছিমের প্রকৃতিক প্রজনন ক্ষেত্র, পরিযায়ী পাখি, দেশীয় পাখি, বিভিন্ন ধরনের মাছ সহ সমৃদ্ধ প্রকৃতিক ইকোসিস্টেম ছিল যা এখন ধীরে ধীরে ভেঙে পড়েছে। হারিয়ে গেছে অসংখ্য বন্যপ্রাণী। এখন কিছু হরিণ, বানর, সাপ এবং অল্প পরিযায়ী পাখি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তাই এই দ্বীপের পরিধির ভূ-তাত্ত্বিক প্রক্রিয়াকে স্বাভাবিক ও অক্ষত রেখে দ্বীপের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার বিকল্প নেই।

মহেশখালীর জীববৈচিত্র্য রক্ষায় দাবী সমূহ:

১। এই প্রজাতির বানরের আবাসস্থলকে স্থায়ীভাবে সংরক্ষিত অঞ্চল ঘোষনা করা।
২। এই বনে বানরসহ বন্যপ্রাণীর চাহিদা উপযোগী খাদ্যশৃঙ্খল গড়ে তোলা ও তাদের অন্যতম পচন্দ আম, আনারস সহ বন্য ফলের বৃক্ষ সৃজনের উদ্যোগ গ্রহন করা।
৩। সরকারের অনুমতি ব্যতিত যে কোন ধরনের কৃত্রিম খাবার প্রদান ও তাদের উপর কোন ধরনের গবেষনা না করা।
৪। এই বানরের আবাসস্থলের পরিপার্শ্বিক কোন ধরনের ক্ষতি হয় এমন কেন উন্নয়ন প্রকল্প গ্রহন না করা।
৫। এই বানরের আবাসস্থলের আশেপাশে যে সব গাছে ফুল হয়না, ফল হয়না, পাখি বা বন্যপ্রাণী আশ্রয় নিতে পারেনা এই ধরনের বৃক্ষ যেমন আকাশমণি ইউক্যালিপটাস জাতীয় পরিবেশের জন্য ক্ষতিকর বৃক্ষ সৃজন থেকো বিরত রাখা।
৬। ঐ অঞ্চলের ইকোসিস্টেমের সাথে সহায়ক এমন কোন ধরনের বৃক্ষ নিধন থেকে বিরত রাখা।
৭। ঐ অঞ্চলে এই প্রাণী সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা ও মহল্লা ভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষনে সেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা।
৮। তাদের বিচরন ক্ষেত্র ও তৎসংলগ্ন এলাকায় কোন ধরনের কৃষিকাজ বা শষ্য উৎপাদন না করে বরং প্রাকৃতিক বনের ইকোসিস্টেম সমৃদ্ধ করা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন