• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিদেক / ১৪৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জনতার ঢল নামবে বলে মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ সেটা দেখতে চায়। পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক। তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কিনা।

(বৃহস্পতিবার) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

তারেক জিয়া দেশে কবে আসবে?- এমন প্রশ্ন রেখে বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এই বছর না ওই বছর। দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

তিনি বলেন, আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না। একথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন