• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঝিলংজায় টিপু সুলতান তথা নৌকার জনসভায় মানুষের ঢল

নিজস্ব প্রতিদেক / ২০০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কক্সবাজার সদরের ঝিলংজায় টিপু সুলতানকে নৌকা প্রতীকে ভোট দিতে আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

তিনি বলেন, নৌকার বিজয় মানে প্রধানমন্ত্রীর সম্মানের বিজয়। মুক্তযোদ্ধের বিজয়।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঝিলংজা ইউনিয়ন পরিষদস্থ ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার মাঠে নির্বাচনী সভায় মেয়র মুজিব প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সভায় তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঝিলংজায় বিগত ৫ বছর ধরে করে আসা উন্নয়ন এবং অসমাপ্ত কাজ শেষ করতে টিপুর বিকল্প নাই। তাই আগামী ১১ নভেম্বর সবার উচিৎ নৌকায় ভোট দেয়া। আশা করি, বাস্তবতা বিবেচনা করবেন।

সভায় জননেত্রী শেখহাসিনার স্মৃতি বিজড়িত বাঁকখালী নদীর তীর ঘেঁষা সদর ইউনিয়ন ঝিলংজায় টিপু সুলতানকে নৌকা প্রতীকে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং চেয়ারম্যান টিপু সুলতানের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী।

তিনি বলেন, নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। নৌকার বিজয়ে মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়। টিপু সুলতান গত পাঁচ বছরে এলাকায় সম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা, প্রত্যেক নাগরিকের ধর্মচর্চা ওয়াজ মাহফিল এবং করোনাকালীন সময়ে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখেন। যা পুরো দেশবাসীর নজর কাড়ে। তাই ঝিলংজা ইউনিয়নবাসীর কল্যাণ ও উন্নয়নের জন্য আমাদেরকে ১১ নভেম্বরের নির্বাচনে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.লীগ নেতা মোহাম্মদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সহ-সভাপতি রাজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মাহমুবুর রহমান, পৌর আ. লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন, সদর আ. লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল করিম মাদু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, ঝিলংজা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কুদুরত উল্লাহ সিকদার, বাংলাবাজারের বিশিষ্ট সমাজসেবক ওবাইদুল হক মিয়াজী, ঝিলংজার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, জেলা কৃষকলীগের সদস্য শেখ ইয়াকুব আলী ইমন, আ.লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এনাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দু শুক্কুর খন্দকার, সেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল উদ্দিন, আ.লীগ নেতা ঈসমাইল, ঝিলংজা ২ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী, ঝিলংজা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জামাল উদ্দিন, পৌরসভার ১৩ নং ওয়ার্ড আ.লীগের সধারণ সম্পাদক মো: ইলিয়াস, ঝিলংজা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় নির্বাচন ভিত্তিক একটি গান পরিবেশন করেন সাংবাদিক শহীদুল্লাহ।

সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা হোছাইন। স্বাগত বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়ন  ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান।

জনতার উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতান বলেন, আমার জীবনের শেষবিন্দু পর্যন্ত ঝিলংজাবাসীর জন্য কাজ করে যাবো। বিগত ৫ বছরে এই ইউনিয়নের ৮০% কাজ শেষ করেছি। পুনরায় আমাকে নির্বাচিত করলে এলাকার সন্ত্রাস ও অপরাধ নির্মূল করবো। আগামী ১১ নভেম্বর নৌকা মার্কায় ভোট প্রদান করে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে এলাকার উন্নয়নে সহযোগিতা করতে আরেকবার আপনাদের সহযোগীতা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন